অনুকূল আবহাওয়া, কৃষি উপকরণ এবং সার ও কীটনাশক সময় মতো সরবরাহের কারণে গাইবান্ধায় বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলায় ১ লাখ ২৫ হাজার ৩২৫ হেক্টর জমিতে ৫ লাখ ৪ হাজার ৪২৫ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১৯ হাজার ৬৩০ হেক্টর, সদুল্লাহপুর উপজেলার ১৪ হাজার ৯২৫, পলাশবাড়ী উপজেলার ১২ হাজার ৭৭৫, গেবিন্দগঞ্জ উপজেলার ৩০ হাজর ৫৫০,
সুন্দরগঞ্জ উপজেলার ২৪ হাজার ১শ', সাঘাটা উপজেলার ১৫ হাজার ৫০ এবং ফুলছড়ি উপজেলার ৮ হাজার ২৯৫ হেক্টর জমিকে বোরো চাষের আওতায় আনা হয়েছে।
এ ছাড়াও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো চাষীদের সহযোগিতা করার জন্য সহজ শর্তে ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে অধিদপ্তর।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
গাইবান্ধায় বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত
অনুকূল আবহাওয়া, কৃষি উপকরণ এবং সার ও কীটনাশক সময় মতো সরবরাহের কারণে গাইবান্ধায় বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলায় ১ লাখ ২৫ হাজার ৩২৫ হেক্টর জমিতে ৫ লাখ ৪





