মাদক ব্যবসায়ীদের ধাক্কায় পুকুরের পানিতে পড়ে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আখাউড়া থানার পুলিশ সদস্য আসাদ এবং রেজাউল ইসলাম।
পরে চিহ্নিত মাদক ব্যবসায়ী হারিজ মিয়া (৪৮) এবং তার স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, আজমপুর গ্রামের ওই দুই মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশ সদস্যরা খড়মপুর গ্রামে যান।
এসময় তাদের সঙ্গে দুই পুলিশ সদস্যের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা দুই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল এসএফ নামক মাদক উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
মাদক ব্যবসায়ীদের ধাক্কায় পুলিশ পানিতে
মাদক ব্যবসায়ীদের ধাক্কায় পুকুরের পানিতে পড়ে গেলেন পুলিশ সদস্যরা। শনিবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য





