বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে নতুন বছরকে বরণ করে নিচ্ছে মানুষ। নতুনের আবাহনে, নতুনের যাত্রায় এক হতে সোমবার ভোর থেকে রাস্তায় নেমেছে চট্টগ্রামের মানুষ।
নগরীর ডিসি হিলে সকাল ৭টায় রাগসঙ্গীত ও ঢোলের বাজনার মধ্য দিয়ে বর্ষবরণের মূল আয়োজন শুরু হয়। এর পর থেকে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দলীয় সঙ্গীত, বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য পরিবেশিত হচ্ছে। দিনভর বর্ষবরণের এ আয়োজন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ।
ডিসি হিলের বাইরের রাস্তায় বর্ষবরণকে কেন্দ্র করে বসেছে বৈশাখী মেলা। সেখানে বিভিন্ন ধরনের খাবার, শিশুদের খেলনাসহ গ্রামীণ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অন্য দিকে সকাল সাড়ে ৭টায় সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় মিহির কানুনগোর সেতার বাদনের মধ্য দিয়ে।এর পর একে একে উদীচী, রক্তকরবী, সঙ্গীত পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা উপভোগ করছে হাজারো মানুষ। সিআরবিতে বিকেল ৩টায় সাহাব উদ্দিনের বলী খেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সঙ্গীত, নৃত্য, আদিবাসী ঐতিহ্য উপস্থাপন, ফ্যাশন শো, মুকাভিনয়, ঐতিহ্যবাহী বলী খেলা, লাঠি খেলা, কাবাডি, বউচি খেলা, পুতুলনাচ, গ্রামীণ মেলাসহ নানা আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা পালন করছে নববর্ষ।
পতেঙ্গা সমুদ্র সৈকতে সোমবার সকাল থেকে মানুষের ভিড় শুরু হয়েছে। সূচনা ক্রিয়েশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন সেখানে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এছাড়া নগরজুড়ে সরকারি এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, নাচ, আবৃত্তি, জাদু প্রদর্শনী, বলি খেলা, গুণীজন সম্মাননা, মূকাভিনয়, নাটকসহ বিভিন্ন বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে নতুন বছরকে বরণ করে নিচ্ছে মানুষ। নতুনের আবাহনে, নতুনের যাত্রায় এক হতে সোমবার ভোর থেকে রাস্তায় নেমেছে চট্টগ্রামের মানুষ। নগরীর ডিসি হিলে সকাল ৭টায় রাগসঙ্গীত ও ঢোলের বাজনার মধ্য দিয়ে বর্ষবরণের মূল আয়োজন শুরু হয়।
সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান নাহিদের
সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
পহেলা বৈশাখের ছোঁয়ায় তারকারা
নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে দেশ। আর এই আনন্দের দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজের জনপ্রিয় তারকারা। জাঁকজমকপূর্ণ সাজ আর চিরচেনা বাঙালিয়ানায় নিজেদের মেলে ধরেছেন তারা।
বছরের শুরুটা হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা: জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য ধারণ করে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
ইলিশের বাজার চড়া
বাজারে মানভেদে ১০ থেকে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। মানভেদে কমেছে সোনালি মুরগির দামও। পহেলা বৈশাখে পাতে ওঠা ইলিশ মাছের দাম আগের মতোই চড়া।
উৎসবমুখর রমনা বটমূল, গানে-আবৃত্তিতে নতুন বছরকে বরণ
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা উদ্যানের বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। গানে গানে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। সেখানে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। বেলা যত গড়াচ্ছে ভিড় ততই বাড়ছে।
















