ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হৃদয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা মেজর (অব.) মো. হানিফকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে শাহবাগ থানায় নেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিরোধীদলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির শুরুতে বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আটক করে পুলিশ।
এর মধ্যে রয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী,সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আরিফা জেসমিন ও শাহানা চৌধুরী,জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম,মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইশিতা,পিরোজপুর জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন্দ প্রমুখ।
বিএনপি নেতা গ্রেফতার
ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হৃদয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা মেজর (অব.) মো. হানিফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা রাজেশ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম খান রাজেশকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ একই সঙ্গে তার বক্তব্যের একটি অংশ ক্লিপ করে প্রচার করতে এবং তাকে সারা দেশে ভাইরাল করে দিতে সাংবাদিকদের বলেন তিনি।
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ, বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক সিঙ্গাপুর প্রবাসীর মাছের খামার ভাঙচুর ও লুটপাটের পর বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রামেবি ভিসিকে ‘মব’ করে পদত্যাগে বাধ্য করার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ‘মব’ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় আব্দুস সালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির স্থগিত কমিটির সহসভাপতি।
















