[b]ঢাকা:[/b] জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করতে গিয়ে আওয়ামী লীগই সব কূল হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে। এজন্য আমরা অতীতেও রোডমার্চ ও লংমার্চের মত জনসম্পৃক্ত কর্মসূচির ওপর বেশি গুরুত্ব দিয়েছি।
নির্বাচনের পর সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে কোনো আহ্বান পেয়েছেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সবসময় আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান চেয়েছে। কিন্তু সরকারের বিভিন্ন সময়ের বক্তব্যে তাদের আন্তরিকতার প্রমাণ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারির হাস্যকর নির্বাচন, সারাদেশে যৌথবাহিনীর অভিযানের নামে হত্যাযজ্ঞসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে ১৮ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করবেন খালেদা জিয়া। একইসাথে আন্দোলনের নতুন রোডম্যাপ ঘোষণা করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
সরকারের দেয়া শর্তানুযায়ি বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করবে কি না? সাংবাদিকদের দেয়া এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৮৬ সালেও জামায়াতকে সাথে নিয়ে স্বৈরাচারী এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল। এমনকি তারা ১৯৯৬ সালেও জামায়াতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল।
শ্রেণীহীন
আওয়ামী লীগই সব কূল হারিয়েছে: খালেদা জিয়া
জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করতে গিয়ে আওয়ামী লীগই সব কূল হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।





