মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টায় ফেনী সদরের দক্ষিণ কাশিমপুর এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব হীরাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে পারভেজ হোসেন ও একই উপজেলার সোনাপুর গ্রামের শফিকুল রহমানে ছেলে ইফতেখার আলম রাকিব।
দুজনই দাগনভূঞার সিলোনীয়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানায়,কাশিমপুরে ফেনীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত পারভেজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. বলে ঘোষণা করেন।
আহত ইফতেখার আলম রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]