বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৪ উপলক্ষে সোমবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ৩২ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সমাবেশে প্রধানমন্ত্রী জেলা সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবেন। এ ছাড়া দুপুর ১২টা ২০ মিনিটে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বেলা ৩টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
ঢাকা,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৪ উপলক্ষে সোমবার সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ৩২ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা





