বিদ্যুতের দাম ১৫.৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। ভর্তুকি কমাতে গ্রাহক পর্যায়ে এ দাম বাড়ানো হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে পিডিবির প্রস্তাবের ওপর শুনানি শুরু হয়।
বিইআরসির টেকনিক্যাল কমিটি তাদের প্রস্তাব যাচাই বাছাই করে প্রতিবেদনে জানান, সার্বিক অবস্থা বিবেচনায় পিডিবির বিদ্যুতের দাম ৬.৬৬ শতাংশ বাড়ানোর প্রয়োজন হবে।
দুপুর আড়াইটায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো)প্রস্তাবের ওপর গণশুনানি হবে। এছাড়া বুধবার ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)ও ঢাকা বিদ্যুত সরবরাহ কর্তৃপক্ষ (ডেসকো)এবং বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)প্রস্তাবিত দামের ওপর গণশুনানি হবে বিইআরসি কার্যালয়ে।
বিদ্যুতের দাম বাড়লে সাড়ে ২৬ লাখ অধিক গ্রাহককে বাড়তি অর্থ গুনতে হবে। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ এবং পাইকারির দাম ১৭ শতাংশ বাড়ানো হয়।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির
বিদ্যুতের দাম ১৫.৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। ভর্তুকি কমাতে গ্রাহক পর্যায়ে এ দাম বাড়ানো হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে পিডিবির প্রস্তাবের ওপর শুনানি শুরু হয়।





