শুক্রবার সকাল ৭টার দিকে জামালপুর শহরের নান্দিনায় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে নান্দিনার মুকুলবাজার রেলক্রসিংয়ে একটি পিকআপভ্যান পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রেন পিকআপটিকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা ২ জন মারা যান। এ সময় আরও একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। জেলা জিআরপি থানার পুলিশ দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
[b]জামালপুর, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি)// জেআই[/b]
শ্রেণীহীন
ট্রেনের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ২
শুক্রবার সকাল ৭টার দিকে জামালপুর শহরের নান্দিনায় ট্রেনের ধাক্কায় পিকআপভ্যান উল্টে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।





