রাজবাড়ীর পাংশার মৌরাট ইউনিয়ন থেকে অস্ত্র ও গুলিসহ এক  চরমপন্থি নেতাকে আটক করেছে পুলিশ। জানা যায়, আটককৃত চরমপন্থীর নাম তুহিন বিশ্বাস (২৮)।
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পাংশা উপজেলার কষবা মাজাইল ইউনিয়নে শান্তিকোলা গ্রামের আমদ আলী বিশ্বাসের ছেলে।
রাতে মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামে ৮/১০ জন দুর্বৃত্ত গোপন মিটিং করছে। এমন খবরে সেখানে অভিযান চালানো হয় বলে জানান  পাংশা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবুল বাশার মিয়া।
এসময় চরমপন্থি নেতা অমল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তুহিনকে(২৮) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।তুহিনের বিরুদ্ধে পাংশা থানায় হত্যা,ডাকাতি,চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
[b]রাজবাড়ী, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]