আজ শনিবার শেষ হচ্ছে চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফার প্রার্থিতা প্রত্যাহারের সময়। যারা প্রার্থীতা প্রত্যাহার করবেন তাদের বাদ দিয়ে অবশিষ্টদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা।
আগামী ১৯ মে দেশের ১৩ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৬ এপ্রিল ষষ্ঠ দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী গত ২৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই শেষে ২৩১ প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
বৈধ প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৮৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮৯ জন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে গত ২৪ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ২৪৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ৯৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন।
এছাড়াও এ উপজেলা নির্বাচনের সঙ্গে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, এএম, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ
আজ শনিবার শেষ হচ্ছে চতুর্থ উপজেলা নির্বাচনের ষষ্ঠ দফার প্রার্থিতা প্রত্যাহারের সময়। যারা প্রার্থীতা প্রত্যাহার করবেন তাদের বাদ দিয়ে অবশিষ্টদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ১৯ মে দেশের ১৩ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে





