[b]বান্দরবান: [/b]বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনায় ১৯ সেনা সদস্য আহত হয়েছেন।
আজ সেমাবার পার্বত্য পথে চলার সময় সেনা বাহিনীর একটি গাড়ি উল্টে গেলে লামা-চকরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
লামা থানার ওসি শাহ্জাহান খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে সেনা বাহিনীর ৩ ইস্ট বেঙ্গলের একটি দল গাড়িতে করে আলীকদম যাচ্ছিলেন।
পথিমধ্যে গাড়িটি লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ছয়মাইল এলাকায় পেৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে গাড়িটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ১৯ সেনা সদস্য আহত হন।
আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হেলিকপ্টারের করে আহতদের চট্টগ্রাম সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের উদ্ধার করে প্রথমে আলীকদম সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রেণীহীন
সড়ক দুর্ঘটনায় ১৯ সেনা সদস্য আহত
বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনায় ১৯ সেনা সদস্য আহত হয়েছেন। আজ সেমাবার পার্বত্য পথে চলার সময় সেনা বাহিনীর একটি গাড়ি উল্টে গেলে লামা-চকরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।





