চলন্ত অটোরিক্সা থেকে পড়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা সদরের হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা সদর সিএনজি-টেম্পু স্টেশন থেকে ছাতকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই সিএনজিতে একমাত্র যাত্রী ছিল নিহত যুবক। হাসপাতালের কাছে আসলে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর