ঝিনাইদহের কালীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও পৌরসভার সাবেক প্যনেল মেয়র ইসমাইল হোসেন হত্যা মামলার প্রধান আসামি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ যশোর শহর থেকে তাকে আটক করে। রাত সাড়ে ১০দিকে তাকে কালীগঞ্জ থানায় আনা হয়। আটক শাহজাহান চাপালী গ্রামের লুত্ফর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিএনপি নেতা ইসমাইল হত্যা মামলার আসামি শাহজাহান আলীকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহর থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন থেকে তিনি পালাতক ছিলেন। গ্রেপ্তারকৃত শাহজাহান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।
১৩ মে সকাল ৮টার দিকে কালীগঞ্জের চাপালী গ্রামের সড়কের একটি কালভার্টের কাছে একদল সন্ত্রাসী বিএনপি নেতা ইসমাইল হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ইসমাইলের স্ত্রী জাহানারা বেগম বাদি হয়ে গত ১৪ মে কালীগঞ্জ থানায় শাহজাহানসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ১৭ দিন পর মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হল।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজিবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বিএনপি নেতা ইসমাইল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও পৌরসভার সাবেক প্যনেল মেয়র ইসমাইল হোসেন হত্যা মামলার প্রধান আসামি শাহজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ যশোর শহর থেকে তাকে আটক করে।





