চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন। নিহত গৃহবধূর নাম হামিদা (২০) বলে জানা যায়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর শাহ মোহাম্মদ আলী লেইনের একটি ভাড়া বাসায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্ত্রীকে জবাই করে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামিদার স্বামী। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ মো. মাসুদকে (২৫) আটক করে।
চকবাজার থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আনোয়ারুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, চকবাজার কাঁচাবাজারের পেছনে শাহ মোহাম্মদ আলী লেইনের ভাড়া বাসায় স্বামী মাসুদ তার স্ত্রী হামিদাকে জবাই করে হত্যা করে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় মাসুদকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে মাসুদ। মাসুদ লক্ষ্মীপুরের চররোহিতা এলাকার মৃত আবুল কালামের পুত্র।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
স্বামীর হাতে গৃহবধূ খুন
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন। নিহত গৃহবধূর নাম হামিদা (২০) বলে জানা যায়। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর শাহ মোহাম্মদ আলী লেইনের একটি ভাড়া বাসায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে





