[b]যশোর: [/b]জেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর পর্যন্ত জেলার আটটি উপজেলায় বিশেষ অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃত অনেকের নামে মামলা রয়েছে। ওই সব মামলায় তাদেরকে আটক করা হয়েছে।





