রাজধানীতে ভরদুপুরে ককটেল ফাটিয়ে এক লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে গুলিস্থানে তিন-চারটি ককটেল ফাটিয়ে জিয়াউল হক পলাশ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ছিনতাইয়ের শিকার পলাশ জানান, দুপুর পৌনে একটার দিকে তিনি মতিঝিল আল আরাফা ব্যাংক থেকে টাকা তুলে রিকশাযোগে পুরান ঢাকার নবাবপুরে যাচ্ছিলেন। গুলিস্থান কমপ্লেক্স মার্কেটের সামনে আসতেই তিন থেকে চারজন লোক তিন-চারটি ককটেল ফাটিয়ে তার হাতে থাকা ব্যাগ নিয়ে যায়। ককটেলের আঘাতে তিনি রাস্তায় পড়ে যান।
ককটেলের আঘাতে ফয়েজ আহমেদ নামে আরেক পথচারীও আহত হন । পরে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।পল্টন থানার এসআই হারুনুর রশিদ জানান, এ ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
ককটেল ফাটিয়ে সোয়া লাখ টাকা ছিনতাই
রাজধানীতে ভরদুপুরে ককটেল ফাটিয়ে এক লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে গুলিস্থানে তিন-চারটি ককটেল ফাটিয়ে জিয়াউল হক পলাশ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।





