সারা হোসেন : নির্বাচন মানেই গণতন্ত্র এই ধারণা সবসময় সঠিক নয়। গণতন্ত্র তখনই যখন নির্বাচনের পরিবেশ গণতান্ত্রিক হয়, উদার হয়, সকলের জন্য হয়। নির্বাচন করার জন্য নির্বাচন এটা কোনো অর্থ বহন করে না। সবাইকে নির্বাচনে আসবার পরিবেশ আন্তরিকভাবে নিশ্চিত করতে হবে। সকল দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেটি নিশ্চিতকরণ জরুরি। একদিকে নির্বাচনে ডাকলাম অন্যদিকে গণগ্রেপ্তার করলাম এর অর্থ কী? মামলা এখানে খুব সহজ ব্যাপার। যে কেউ যে কারও বিরুদ্ধে যেকোনো অভিযোগে মামলা করতে পারে। হয়তো দেখা গেলÑ নিæ আদালত জামিন দিল না। উচ্চ আদালতে জামিন পেতে কয়েকমাস সময় লেগে গেল। এসব এখানে খুব সাধারণ ঘটনা।

নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করে। কিন্তু তার আগে নির্বাচনের পরিবেশ গণতান্ত্রিক হওয়া আরও জরুরি। শুধু পৌর কেন, জাতীয় নির্বাচনও দলীয় প্রভাবমুক্ত হোক এমনটি প্রত্যাশা থাকে, কিন্তু পূরণ হয় না। এই অপূরণীয়তা, পুরোনো সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে যতদিন না বের হতে পারব ততদিন গণতন্ত্রের মুক্তি নেই। গণতন্ত্র কেবলই মুখের বুলি হয়ে থাকবে।

এই সংস্কৃতির সঙ্গে এখন যুক্ত হয়েছে নতুন উপদ্রবÑ ভয়ের সংস্কৃতি। মানুষ যা বলতে চাইছে তা পারছে না। যা লিখতে চাইছে তা লিখছে না। এই সংস্কৃতির বিকাশ নয়, বিলুপ্তি গণতন্ত্রের জন্য সবচেয়ে জরুরি।

লেখক: আইন বিশেষজ্ঞ

এমএইচ