চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার পরেও তৃতীয় উপজেলা নির্বাচনের (২০০৯) চেয়ে পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
তৃতীয়-চতুর্থ উপজেলা নির্বাচনের ফলাফল থেকে জানা গেছে, বিগত তৃতীয় উপজেলা নির্বাচনে ৩০৬ উপজেলায় জয়ী হয়েছিল আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। আর চতুর্থ উপজেলা নির্বাচনের পাঁচ দফায় আ'লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা ২২২টি উপজেলায় বিজয়ী হয়। এ হিসাবে দেখা যায় তৃতীয় উপজেলা নির্বাচনের চেয়ে চতুর্থ উপজেলা নির্বাচনে বিভিন্ন কায়দা করেও আওয়ামীলীগ ৮৪টি কম পেয়েছে। এদিকে তৃতীয় উপজেলা নির্বাচনে বিএনপি ৮১টি ,জামায়াত পেয়েছিল ২০টি। এবার প্রতিকুল পরিবেশেও বিএনপি ১৫৩টি আর জামায়াতে ইসলামী ৩৬টি উপজেলায় নিজেদের নিয়ন্ত্রনে রাখতে পেরেছেন। তৃতীয় উপজেলা নির্বাচনের সাথে চতুর্থ উপজেলা নির্বাচনের তুলনা করলে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিতরা চেয়ারম্যান প্রার্থী প্রায় দ্বিগুন বেশি পেয়েছে।
আর বর্তমান সংসদের জাতীয় পার্টি গত উপজেলা নির্বাচনে ১৮টি পেলেও এবার দলটির অস্তিত্বের লড়াইয়ের পড়েছে। তারা এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টি উপজেলায় বিজয়ী হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চতুর্থ উপজেলা নির্বাচনের প্রথম দুই দফায় আওয়ামী লীগের চেয়ে বিএনপির সমর্থিতরা এবং শেষ তিন দফার (৩য়, ৪র্থ ও ৫ম) নির্বাচনে ব্যাপক কেন্দ্র দখল ও অনিয়ম করে বেশি জয় লাভ করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
এবার ব্যাপক ভোট জালিয়াতি করেও আওয়ামী লীগের পিছিয়ে থাকাকে দলটির জনপ্রিয়তা হ্রাসের প্রমাণ বলেই মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন টাইমনিউজ বিডিকে বলেন, চতুর্থ উপজেলা নির্বাচনের শেষ তিন দফায় যে হারে সহিংসতা ও কেন্দ্র দখল করা হয়েছে তা লজ্জাজনক। এ নির্বাচনে আওয়ামী লীগ সর্বশক্তি ব্যয় করেও তৃতীয় উপজেলা নির্বাচনের চেয়ে পিছিয়ে আছে। এতে প্রমান হয় যে, আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, চতুর্থ উপজেলা নির্বাচনে যেভাবে পেশিশক্তির ব্যবহার বেড়েছে তাতে ভবিষ্যতে নির্বাচনে জিততেও এ পদ্ধতির ব্যবহার করা হবে। এতে করে জনগণ তার ভোটের অধিকার হারাবে।
উল্লেখ্য, চতুর্থ উপজেলা নির্বাচনে পাঁচ দফায় ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৫৮টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে । বাকি ২৯টির মধ্যে ষষ্ঠ দফায় ২১টির তফসিল আগামী সপ্তাহে ঘোষণা হওয়ার কথা রয়েছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
মতামত
আওয়ামী লীগ ৫ বছরে উপজেলায় পিছিয়েছে
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার পরেও তৃতীয় উপজেলা নির্বাচনের (২০০৯) চেয়ে পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃতীয়-চতুর্থ উপজেলা নির্বাচনের ফলাফল থেকে জানা গেছে, বিগত তৃতীয় উপজেলা নির্বাচনে ৩০৬ উপজেলায় জয়ী হয়েছিল আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা





