আমির হোসেন আমু বলেন, পেট্রোল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায়না। বিএনপি এখন ১২০ টাকা দিয়ে বাইরের লোক ভাড়া করে মহাসমাবেশ করছে। মহাসমাবেশ করে যদি কেউ মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপর পানির মতো একটি সংগঠন সেটা ভুল। তারা মানুষ হত্য করে আন্দোলন করেছে আজ আবার মনুষের অসায়ত্বের সুযোগ নিয়ে আন্দোলন করতে চাইছে। সেটা কখনই সফল হবেনা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধে বক্তব্য দেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির।

দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্টান মিলিয়ে মোট ৮০টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আইসিটি বিভাগের সহযোগীতায় ঝালকাঠি জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

এন