বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে রাজনীতির ভাষা পরিহার করে অস্ত্রের ভাষায় কথা বলছে। তারা সরকার পতনের জন্য একটি সিন্ডিকেটের সহযোগিতায় খুন-গুমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করে বলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে সাভারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কখনও রোজার ঈদ কখনও কোরবানির ঈদ আবার কখনও বিভিন্ন পরীক্ষার পরে কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করলেও বাস্তবে তারা আন্দোলনের সামান্যতম ঢেউ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।
বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, সরকার এসব বিষয়ে অচিরেই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। আমরা ঠাণ্ডা মাথায় তদন্ত করে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ