‘দেশের গণতন্ত্র বিষ মুক্ত করতে হলে সত্যিকার গণতন্ত্রীদের ক্ষমতায় যেতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

একই সঙ্গে তিনি বলেন, ‘শুধু গণতন্ত্র হলেই হবে না, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। এটা সম্ভব সত্যিকারের নিবার্চনের মাধ্যমে, যেখানে সব দল অংশ নিতে পারবে। ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং সত্যিকারের জনপ্রতিনিধি নিবার্চিত হবে।’

জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে রবিবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সেমিনারে সভায় তিনি এসব কথা বলেন।

সারাদেশে অব্যাহত নৃসংশ, নিষ্ঠুর বর্বরোচিত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এ সেমিনারের আয়োজন করা হয়।

‘আমরা আশা করি, বিএনপি চেয়ারাপসর খালেদা জিয়ার নেতৃত্বে কার্যকরি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে’ বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘দেশে নিম্নমধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। এর মানে আমরা বুঝে উঠতে পারিনি। যেখানে নিম্নতম মুজুরি বিধান নেই।

অগনিত মানুষ বেকার, সেখানে কতিপয় দুর্বৃত্ত যেমনে খুঁশি তেমনে টাকা উর্পাজন করে, তার গড় হিসেব করে মধ্যম আয়ের দেশ দেখালে সাধারণ মানুষের কিছু যায় আসে না। তাদের ভাগ্যের পরির্বতন হবে না।’  

নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার ধর্ষকদের চেয়ে বেশি দুষ করে বসে আছে। ধর্ষকরা মনে করে আমাদের চেয়ে বড় দুষি যারা ক্ষমতায় বসে আছে। তাহলে আমাদের দুষি।

‘নারী বর্তমান আর শিশু ভবিষ্যত। এই সরকার গুটা দেশ, জাতি আমাদের বর্তমান ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।

মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে সেমিনারে অংশ নেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ , বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, পিএসসির সাবেক চেয়ারম্যান এ জেডএম তাহমিনা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাজমেরি এস ইসলাম প্রমুখ। এছাড়া মহিলা দলের নেতাকর্মীরা সেমিনারে অংশ নেন।

মুল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রফেসর তাহমিনা আকতার টপি। সেমিনার সঞ্চালনা করেন- মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

এমএইচ