আন্দোলনের কর্মসূচি দেয়ার আগে শরিক দলগুলোর ঢাকা মহানগরের মহাসচিবদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

সোমবার বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোট নেতাদের সঙ্গে এ বৈঠক করবেন।

রোববার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

বৈঠকে বিএনপিসহ ২০ দলীয় জোটের ঢাকা মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

জেএ