সোমবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভারতের উত্তর প্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদ আগে মন্দির ছিল দাবি করে সেখানে জরিপ চালাতে গেলে মুসলমানরা বাধা দিলে পুলিশের গুলিতে তিনজন মুসল্লি নিহত ও অনেক মুসল্লি আহত হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই মুসলমানদের মসজিদ ও মাদরাসা ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেই চলেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মসজিদের স্থানে আগে মন্দির থাকার মিথ্যা দাবি জানিয়ে মসজিদ ধ্বংস করার চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের মসজিদ ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে বিজেপি সরকার জাতিসঙ্ঘ কর্তৃক স্বীকৃত মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকার লঙ্ঘন করেছে। ভারত সরকারের এহেন গর্হিত অন্যায় কর্মকাণ্ডে সারা বিশ্বের মুসলমানরা উদ্বিগ্ন।’
তিনি আরও বলেন, ‘মুসলমানদের মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসাথে ভারতের মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকারে ভারত সরকারের হস্তক্ষেপ করার প্রতিবাদ জানানোর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিবৃতি





