ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে দলের নেতাকর্মীরা।
এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০০৬ সালের ২৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন।
শোকাবহ দিনটির স্মরণে শুক্রবার সকালে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ছাড়াও বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচী গ্রহন করেছে। মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক জামালউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং প্রধান বক্তা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এআর





