দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমা জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য শুধু ঢাকায় নয়, প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে হবে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে সাভারের আশুলিয়ায় ঢাকা ইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে মিছিল শেষে এক সমাবেশে তিনি এই কথা জানান।
এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সকাল ৯টা থেকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আওয়ামী লীগের আশুলিয়া থানার আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন খান, পাথালিয়া ইউপির চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউপির চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউপির চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো: এনামুল হক মুন্সি, যুবলীগের আশুলিয়া থানার আহ্বায়ক মো: কবির হোসেন সরকারসহ সাভার ও আশুলিয়ার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমবি





