বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথসভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

২১ ডিসেম্বর (রোববার) বিকাল সাড়ে ৪টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে বল হয়েছে, আগামী ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সারাদেশে একযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র‌্যালী এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাকে সফল করার লক্ষে এ বৈঠক ডাকা হয়েছে।

উক্ত যৌথ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এমআর/এসএইচ