সহিংসতা ছাড়লেও মিথ্যাচার ছাড়েনি বিএনপি।তারা আবার যেকোনো মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার দুপুরে শাহবাগের গণগন্থাগারের সেমিনার কক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন,বিএনপির প্রতি আমাদের আহ্বান সহিংসতা আর মিথ্যাচার ছেড়ে সুস্থ রাজনীতিতে আসুন।সরকার আপনাদের সব ধরনের সহায়তা করবে। অন্যথায়,কঠোর ব্যবস্থা নেবে।
কামরুল বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। তারা সাময়িকভাবে ঘাঁপটি মেরে থাকলেও যেকোনো মুহূর্তে পুরনো রূপে ফিরে যেতে পারে। আমরা তাদের আসল চেহারা ৭১-এ দেখেছি। আমরা চাই না আমাদের এই দেশটাকে কোনো হায়েনাদের হাতে ছেড়ে দিতে।
তিনি বলেন, ৫ বছরের জন্যই ক্ষমতায় এসেছি। যথা সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। আমি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কথা পুনরাবৃত্তি করতে চাই না। তবে, তার কথা আমাদের কথা।
মহিলা আওয়ামী লীগের সভাপতি ফজিলাতুন্নেছা মোশাররফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ,জাহাঙ্গীর আলম প্রমুখ।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
সহিংসতা ছাড়লেও মিথ্যাচার ছাড়েনি বিএনপি:কামরুল
সহিংসতা ছাড়লেও মিথ্যাচার ছাড়েনি বিএনপি।তারা আবার যেকোনো মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।





