মানুষ হত্যা কোন ধর্মে নাই মন্তব্য করে কমরেড বাবুল বিশ্বাস বলেন, আপনারা বাংলাদেশের মানুষকে হত্যা করছেন অথচ, লক্ষ লক্ষ মানুষ এখনো রাস্তায় ঘুমায় আপনারা তখন কোথায় থাকেন। আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে আপনারা সেগুলো নিয়ে কথা বলুন। হত্যা বন্ধ করে মানুষকে ভালোবাসুন।

১৩(জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত গুপ্ত হত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনুকে হত্যার হুমকি দাতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জানেন না কাকে হুমকি দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক। তার শরীর স্পর্শ করে দেখুন আমরা বসে থাকবো না।

কমরেড লূফর রহমান বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা কেন ধরা পড়ছে না। যারা গুপ্ত হত্যা করছে জনগণকে সাথে নিয়ে তাদেরকে নির্মূল করা হবে।

আইন শৃংখলা রক্ষাকারী বাহিনিকে হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড এম এ গনি, কমরেড অ্যড: দিনেশ শর্মা, কমরেড সাইমুম হক প্রমুখ।

ইআর/এমআইএস