শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,সরকার সংবিধান অনুযায়ী আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে। কেউ এই সরকারকে ক্ষমতা থেকে সারাতে পারবে না।
শনিবার রাজধানীর মহাখালীর বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছিন কমপ্লেক্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।
শিক্ষামন্ত্রী বলেন,২০০৮ সালের নির্বাচনের পর মহাজোটের সরকার যেমন ৫ বছর ক্ষমতায় ছিল ঠিক এবারো ৫ বছর ক্ষমতায় থাকবে।
তিনি বলেন,সরকার ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আইন পাশ করেছে। শিগগিরই আরবী বিশ্ববিদ্যালয় চালু করার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাহিদ বলেন,মাদরাসায় ৮ম শ্রেণিতে উত্তীর্ণ প্রায় ২ হাজার শিক্ষার্থীকে ও সাধারণ বৃত্তিতে ৪ হাজার শিক্ষার্থীকে ১ কোটি ৬৮ লাখ ৬০০ টাকার বৃত্তি প্রদান করব। আর এবতেদায়ীতে মেধায় ৫ হাজার ও সাধারণ কোটায় ১০ হাজার শিক্ষার্থীকে ৩ কোটি ৩ শত টাকা বৃত্তি প্রদান করা হবে বলেও ঘোষণা দেন।
জমিয়তুল মোদার্রেছিনের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আ ম ম শামছুল আশন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শাব্বির আহমদ মোমতাজী,যুগ্ন মহাসচিব অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, ঢাকা মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক প্রমুখ।
[b]ঢাকা, একে, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
৫ বছর ক্ষমতায় থাকবো: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,সরকার সংবিধান অনুযায়ী আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে। কেউ এই সরকারকে ক্ষমতা থেকে সারাতে পারবে না





