‘নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, হাসিনা আইনের শাসন মানেন না। যে আইনের শাসন মানে সে গণতন্ত্রও মানে না।
শুক্রবার দুপুর ১২টায় জাতীয়তাবাদী বন্ধুদল আয়োজিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর বলেন, হাসিনা নিজেকে সাহসী বলছেন। বেকুবরা সব সময় নিজেকে সাহসী মনে করে। সেভেন মার্ডার ঘটনায় শেখ হাসিনা র্যা বের পক্ষ নিয়ে বিচারকদের বিরুদ্ধে কথা বলেছেন।
তিনি বিচারকদের উদ্দেশে বলেন, আপনারা এখন শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিন। তাকে গ্রেফতার করলে এ হত্যাকাণ্ডের ক্লু বের হয়ে আসবে।
তিনি আরো বলেন, দেশে যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আসলে সেটা মানবতা বিরোধী অপরাধের বিচার নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার। আওয়ামী লীগ অবৈধ সরকার প্রতিদিন মানবতা বিরোধী অপরাধ করেই চলছে।
[b]ঢাকা, ০৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
রাজনীতি
৭ খুনের ঘটনায় শেখ হাসিনা জড়িত: গয়েশ্বর
‘নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, হাসিনা আইনের শাসন মানেন না। যে আইনের শাসন মানে সে গণতন্ত্রও মানে না





