বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

কার্টার সেন্টারের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- তারা শরিফ (সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর), মাইকেল বালদাসারো (ডেটা সায়েন্টিস্ট), সাইরাহ জাইদি (অ্যাসোসিয়েট ডিরেক্টর), ড্যানিয়েল রিচার্ডসন (প্রোগ্রাম অ্যাসোসিয়েট, পিস ও ডেমোক্রেসি প্রোগ্রাম) এবং স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বিএনপির সঙ্গে এ বৈঠক করেন কার্টার সেন্টারের প্রতিনিধিরা।

এইচআর