নিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী এক মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিষয়টি জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।
এদিকে দীর্ঘ তিন মাস পর গত ৪ এপ্রিল রাতে কেন্দ্রীয় কার্যালয় খোলার পর বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই কার্যালয়ে প্রবেশে বিভিন্ন প্রক্রিয়া লক্ষ্য করা গেছে। আগতদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, কী কারণে আগমন ইত্যাদি লিখে রাখা হচ্ছে।
জেআই





