জামায়াতের কেন্দ্রীয় নেতা রমনা থানা আমীর ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অবৈধ আওয়ামী সরকার জামায়াতকে ধ্বংস করার জন্য এমন হীন কাজ নেই যা তারা করছে না। তাদের অপচেষ্টা মোকাবেলা করে দেশ, ইসলাম ও গণতন্ত্র রক্ষার আন্দোলন অব্যহত থাকবে ইনশাল্লাহ।
শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে এক মিলনায়তনে রমনা থানা জামায়াত ৫৪ ওয়ার্ড আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেকদের প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
জামায়াতের এই নেতা বলেন, অবক্ষয়ের এই সময়ে ছাত্রশিবির আল্লাহর এক নেয়ামত। যোগ্যতা, সততার সমন্বয়ে ভালো মানুষ গড়ার জন্যই এই কাফেলার সকল প্রচেষ্টা। শহীদ ভাইদের রক্ত, ছাত্র আন্দোলনের কর্মীদের ত্যাগ-কুরবানী এদেশের ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে করেছে ত্বরান্বিত।
৫৪ ওয়ার্ড জামায়াতের সভাপতি আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রমনা থানা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ার্ড জামায়াতের প্রচার ও অফিস সম্পাদক তবিবুর রহমান টিপু, সাবেক ছাত্র নেতা এবিএম আসাদুজ্জামান, সামছুল আলম মাসুক, শাহ আলম, ইকবাল হোসাইন, হাসান জামিল ও তাসনিম আজহার সুমন প্রমুখ।
জেএ





