পঞ্চম দফায় দেশে ৩১টি পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩১টি পৌরসভা (৫ম ধাপ), ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।
সভা শেষে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী প্রার্থীরা হলেন- রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌরসভায় মো: হাকিবুর রহমান, জয়পুরহাটের জয়পুরহাট সদর পৌরসভায় মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার বগুড়া পৌরসভায় আবু ওবায়দুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাট পৌরসভায় একরামুল হক, দুর্গাপুর পৌরসভায় মো: তোফাজ্জল হোসেন, ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভায় মো: আব্দুর রশিদ খান, কালীগঞ্জ পৌরসভায় মো: আশরাফুল আলম, যশোরের কেশবপুর পৌরসভায় রফিকুল ইসলাম, যশোর পৌরসভায় মো: হায়দার গনী খান, ভোলা জেলার ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন পৌরসভায় মো: মোরশেদ, কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় মো: ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় আবু নাঈম মো: বাশার, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় এস এম রবীন হোসেন, মাদারীপুর জেলার মাদারীপুর পৌরসভায় মো: খালিদ হোসেন, শিবচর পৌরসভায় মো: আওলাদ হোসেন খান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা ফারীন হোসেন, ইসলামপুর পৌরসভায় মো: আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জ পৌরসভায় মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুর পৌরসভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহের নান্দাইল পৌরসভায় মো: রফিক উদ্দিন ভূইয়া, হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভায় আতাউর রহমান সেলিম, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নায়ার কবির, চাঁদপুর জেলার মতলব উত্তর পৌরসভায় মো: আওলাদ হোসেন, শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ, লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভায় মো: গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভায় মোহাম্মদ রেজাউল করিম, রাউজান পৌরসভায় মো: জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভায় মো: শাহজাহান সিকদার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।
এছাড়া রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো: ইয়াসিন আলী, ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোসা: শেফালী বেগম, ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান পদে মো: শাহিদুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো: আবুল কালাম আজাদ মনোনয়ন পেয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো: দেলওয়ার হোসেন, ফরিদপুরের সদর উপজেলার গেরাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মোসা: রাবেয়া বেগম, চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মো: সেলিম খাঁন মনোনয়ন পেয়েছেন।
গত ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ৩১টি পৌরসভা, ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করে আওয়ামী লীগ। গত ১৭ জানুয়ারি ও ১৯ জানুয়ারি নির্বাচন কমিশন স্থানীয় সরকারের এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভা এবং গত ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ৬০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় দফায় ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ (৩০ জানুয়ারি) শনিবার। চতুর্থ দফায় ৫৬টি পৌরসভার নির্বাচন হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
এমবি





