ঈদের পর বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে তা আসলে ভুয়া। তারা দেশকে জঙ্গিবাদ ও হত্যার রাজনীতি ছাড়া কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুর সোবহান গোলাপ।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মাদারীপুর জেলা ছাত্র কল্যাণের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. আব্দুর সোবহান গোলাপ বলেন, বিএনপি ৫ জানুয়ারি নির্বাচন বানচাল করার জন্য দেশের পুলিশ, সাধারণ মানুষ ও এমনকি গবাদী পশুও হত্যা করেছে। এত নৈরাজ্য করেও তারা নির্বাচন বানচাল করতে পারেননি।
তিনি বলেন, বাংলাদেশের যা অর্জন হয়েছে তার সবই করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে বাংলাদেশর ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার অর্জন করেছিলেন। আর বর্তমানে তারই কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে বিশাল সমুদ্র বিজয় করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক ওমর ফারুক, ওহিদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশির প্রমুখ।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





