আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শেখ হাসিনা সরকারের অর্জনকে বিতর্কিত করতেই সমুদ্র বিজয় সম্পর্কে না জেনে, না বুঝে মিথ্যাচার করছে বিএনপি। দক্ষিণ তালপট্টি দ্বীপ অনেক আগেই পানির নিচে তলিয়ে গেছে।এর এখন আর কোন অস্তীত্ব নেই।
বৃহস্পাতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়াকক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সমুদ্র বিজয়: সমকালীন রাজনীতি বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, সমুদ্রসীমা অর্জনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। শেখ হাসিনা ছাড়া জাতিকে দেয়ার মত আর কেউ নেই। বিএনপি ২বার ক্ষমতায় থেকে কিছুই করতে পারে নি। দেশবাসীকে তারা দূর্নীতি দিয়েছে।
জামায়াতে ইসলামীর ইফতারে খালেদার যোগদান সম্পর্কে তিনি বলেন, এই ইফতার পার্টিতে যোগদান করে খালেদা আবারও প্রমাণ করেছেন, তারা একই মুদ্রার এপিঠ ওপিঠ।তারা জঙ্গীবাদ ও যুদ্ধাপরাধীদের দোসর।
এ সময় আওয়ামী লীগের এ নেতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সহ-সম্পাদক বলরাম পোদ্দার সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
ঢাকা, এমআর ,১০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর