আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের দিন সকালে একটি, দুপুরে একটি এবং রাতে একটি সংবাদ সম্মেলন করে বিএনপি ঢালাও ভাবে মিথ্যা অভিযোগ করে। তারা বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে অথচ ফলাফল শেষে দেখা যায় তারা বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানী সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি বিজয়ই প্রমাণ করে শেখ হাসিনার অধীনে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে। বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহন না করে যে ভুল করেছে আজীবনেও সেই ভুলের খেসারত দিতে পারবে না।
খালেদা জিয়ার যেকোন সিদ্ধান্ত আসে সাত সমুদ্র তের নদীর ওপারে সূদুর ওয়াসিংটন থেকে। তিনি নিজে কোন সিদ্ধান্ত নিতে পারেননা বলেও মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির অনেক নেতার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। তারা আক্ষেপ করে বলে উপর মহলের নির্দেশে আমরা নির্বাচনে অংশ নিতে পারিনি।‘
১৯ দলীয় জোট এখন জঙ্গী সংগঠনে রূপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে শিবিরকে স্বশস্ত্র সংগঠনের তালিকায় ৩ নম্বরে পাওয়া গেছে। আর এই সংগঠন যেহেতু ১৯ দলীয় জোটে আছে। সুতরাং এই জোট এখন জঙ্গি জোটে পরিণত হয়েছে।
সংগঠনের উপদেষ্টা ব্যরিষ্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
নির্বাচনের দিন বিএনপি মিথ্যা অভিযোগ করে: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের দিন সকালে একটি, দুপুরে একটি এবং রাতে একটি সংবাদ সম্মেলন করে বিএনপি ঢালাও ভাবে মিথ্যা অভিযোগ করে। তারা বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে অথচ ফলাফল শেষে দেখা যায় তারা বিজয়ী হয়েছে
বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারি করছে
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাহিদ ইসলাম বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর জন্য বিএনপি এখন থেকেই পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে তাদের দেওয়া র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।
নাহিদ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।















