প্রকাশ্যে বিভক্তি ও বিবাদে জড়িয়ে পড়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতারা। ফলে সরকার বিরোধী আন্দোলনের পথিকৃত খ্যাত উত্তর চট্টগ্রামের বিএনপির তৃণমুল নেতাকর্মীরা হয়ে পড়েছেন দ্বিধাগ্রস্ত। এই বিবাদের একদিকে নেতৃত্ব দিচ্ছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। অন্যদিকে লায়ন আসলাম চৌধুরী।
মূলত নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হওয়ার পর থেকে বর্তমান সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক লায়ন আাসলাম চৌধুরীর মধ্যে প্রকাশ্যে এ বিবাদ দেখা দিয়েছে।
তবে সীতাকুন্ডসহ পুরো চট্টগ্রামে সরকার বিরোধী আন্দোলনে লায়ন আসলাম চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় উত্তর জেলার নেতাকর্মীরা তার নেতৃত্বেই চলছেন।
গিয়াস কাদের চৌধুরীর ও আসলাম চৌধুরীর এই বিবাদ এখন কেন্দ্র পর্যন্ত গড়িয়েছে। এজন্য দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলা কমিটির নেতাদের তলব করেছেন বলে জানা গেছে।
আগামীকাল শনিবার কমিটি গঠন ও পুনর্বিন্যাসের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উত্তর জেলা নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার সঙ্গে জেলার তৃণমুল নেতাদের বৈঠক হবে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি ও উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ইউনুস চৌধুরী জানান, গত তিন বছরে আসলাম চৌধুরীর নেতৃত্বেই উত্তর জেলা বিএনপি কর্মকাণ্ড চালিয়ে আসছে। এছাড়া সরকার বিরোধী আন্দোলনে আসলাম চৌধুরীর নেতৃত্বে কারণেই সীতাকুণ্ড, চট্টগ্রাম মহানগরসহ পুরো চট্টগ্রামে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। তাই এখন বেশিরভাগ নেতাকর্মীই আসলাম চৌধুরীর অধীনে দলীয় কর্মকাণ্ড চালাতে আগ্রহী বলেও তারা জানান।
মূলত উপজেলা নির্বাচনে নিজেদের পছন্দ মতো প্রার্থীকে মনোনয়ন দিতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়েন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী। [b]
ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
রাজনীতি
প্রকাশ্য বিভক্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি
প্রকাশ্যে বিভক্তি ও বিবাদে জড়িয়ে পড়ছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতারা। ফলে সরকার বিরোধী আন্দোলনের পথিকৃত খ্যাত উত্তর চট্টগ্রামের বিএনপির তৃণমুল নেতাকর্মীরা হয়ে পড়ছেন দ্বিধাগ্রস্ত। এই বিবাদের একদিকে নেতৃত্ব দিচ্ছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। অন্যদিকে লায়ন আসলাম চৌধুরী





