আদালত থেকে বাসায় ফেরার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ির পেছনে দলীয় নেতাকর্মীদের মিছিল চলাকালে পুলিশের বাধা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার মোড়ে পুলিশ তাদের এভাবে মিছিল করে না যাওয়ার জন্য বলে। এ সময় নেতা-কর্মীরা তা অমান্য করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে মিছিল ছত্রভঙ্গ হয় এবং বেশকিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফেরার পথে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার এই ঘটনা ঘটে।
এমবি





