বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর শহর শাখার আমীর মাওলানা রাশেদুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের নাটোর শহর শাখার সেক্রেটারী হাফেজ আবদুর রহমান ও অফিস সেক্রেটারী হাফেজ মাসুদ রানাকে গত ২১ আগস্ট রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
তিনি বলেন, “নাটোর শহর শাখার আমীর মাওলানা রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের নাটোর শহর শাখার সেক্রেটারী হাফেজ আবদুর রহমান ও অফিস সেক্রেটারী হাফেজ মাসুদ রানাকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
নাটোরে পুলিশ বিনা পরওয়ানায় জামায়াত ও ছাত্রশিবিরের উপরোল্লেখিত তিন নেতাকে গ্রেফতার করেছে। অন্যায়ভাবে তাদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।”
জামায়াতের এই নেতা বলেন, “বিরোধী দলের নেতা-কর্মী ও জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকার শক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর শহর শাখার আমীর মাওলানা রাশেদুল ইসলামসহ সারা দেশে জামায়াত ও ছাত্র শিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” বিজ্ঞপ্তি।
এমবি





