ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ) ৫৭ হাজার ৫৮৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী হাজী মোহাম্মদ জাহাঙ্গীর (টেলিফোন) পেয়েছেন ৩৬ হাজার ৫৫৪ ভোট। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজ মোহাম্মদ ইয়াসিন (দোয়াত-কলম) পেয়েছেন ৩১ হাজার ৪১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. মহসিন মিয়া (টিউবওয়েল) ৫৮ হাজার ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাউছার মোল্লা (বই) পেয়েছেন ৫৩ হাজার ১২৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাসলিমা সুলতানা খানম নিশাত (কলস) ৭৫ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শামসুন্নাহার (ফুটবল) পেয়েছেন ৫৯ হাজার ৮০২ ভোট।
আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী আবু আসিফ আহমেদ (আনারস) ২৬ হাজার ৬৯৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হানিফ মুন্সী (কাপ-পিরিচ) পেয়েছেন ২৩ হাজার ৩০৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমীর হোসেন (মাইক) ২৬ হাজার ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সেলিম পারভেজ (তালা) পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রেহানা বেগম (ফুটবল) পেয়েছেন ৪৫ হাজার ১৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট ইয়াসমিন পেয়েছেন ১৮ হাজার ৮৬ ভোট।
[b] [/b][b]ব্রাহ্মণবাড়িয়া , ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়া সদরে আ'লীগ ও আশুগঞ্জে বিএনপি প্রার্থী বিজয়ী
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম (কাপ-পিরিচ) ৫৭ হাজার ৫৮৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।





