বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষায় বক্তৃতা দেয়ার মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আন্তর্জাতিকভাবে পরিচয় করিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন দেশিয় সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশের সভাপতি ও সুপ্রিমকোর্টের আইনজজীবী অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর।
শনিবার জাতীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষা রক্ষার জন্য জীবন উৎসর্গকারী রফিক, সালাম, বরকত, জব্বরসহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বরে জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে আন্তাজিকভাবে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন। যার ফলে এ ভাষা আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃতি লাভ করেছে।
গৌরাঙ্গ আরো বলেন, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক বাংলা ভাষা ইনস্টিটিউড প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর ছয়টি দেশের ভাষা রুশ, চায়না, ফরাসি, স্প্যানিশ, আরবি ও ইংরেজি জাতিসংঘের অফিশিয়ালিসহ অন্যান্য কাজ কর্ম প্রচলিত আছে। বাংলা ভাষাকে সেখানে অফিশিয়ালি ভাষা হিসেবে চালু করার জন্য আমাদের উদ্দ্যোগ নিতে হবে। বাংলাদেশে যে যে জায়গায় বাংলা ভাষা ব্যতীত ইংরেজি প্রচলিত আছে, সেখানে বাংলা ভাষা চালু হওয়ার জন্য আমাদেরকে বিশেষভাবে উদ্যোগী হতে হবে।
সে সময় দেশীয় সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট খবির উদ্দিন ভুঁইয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী ও সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমীন, অ্যাডভোকেট আমিনুর রশিদ রাজু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও সদস্য অ্যাডভোকেট দেলওয়ার হোসেন প্রমুখ।
জেডআই





