আগামী সোমবার আধাবেলা হরতাল ডেকেছে সিলেট মহানগর জামায়াত। মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতালের আহবান করা হয়। এছাড়া আগামীকাল সিলেটের প্রতিটা উপজেলায় বিক্ষোভ মিছিলও করবে তারা।
সিলেট মহানগর জামায়াতের প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাবুল এসব তথ্য নিশ্চিত করেন।
শনিবার বিকাল সোয়া ৩টার দিকে সিলেট নগরীর যতরপুরস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী ভাটেরা হাউস থেকে ফখরুল ইসলামকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ।
ফখরুলের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেফতারি পরওয়ানা রয়েছে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





