২০ দলীয় জোটের সমাবেশে বাধাদান, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহাগনগরীর কোতয়ালী ও বংশাল থানার যৌথ উদ্যোগে নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি মুকিম বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বংশাল চৌরাস্তায় রাস্তা অবরোধ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য আবু আব্দুল্লাহ।

উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজমল হোসেন, এ কে গিয়াস উদ্দিন, আহাদুজ্জামান, এ্যাডভোকেট আবুবকর, তোফাজ্জল হোসেন, আসাদউল্লাহ,  ডাঃ বদরুল আলম, শিবির নেতা জাহাঙ্গির হোসেন ও শরিফ হোসেন প্রমূখ।

সমাবেশে আবু আব্দুল্লাহ বলেন, অবৈধ সরকার জনতার কন্ঠকে স্তব্ধ করার জন্য দলন-পীড়ন, হত্যা-সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় সারাদেশে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য চলছে।

কিন্তু জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অতীতে কোন স্বৈরাচারি ও ফ্যাসীবাদী শক্তির শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না। তিনি সরকারকে জুলুম-নির্যাতনের পথ পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহবান জানান। অন্যথায় গণদাবি রাজপথেই আদায় করা হবে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় অতিউৎসাহী সদস্য আন্দোলনরত জনতার উপর নির্বিচারের গুলীচালিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করছে।

বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা ও ভিত্তহীন মামলা দিয়ে গ্রেফতার করে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। সরকারের নির্দেশেই আইন-শৃঙ্খলাবাহিনীর এক শ্রেণীর সদস্য সারা দেশেই ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিন্তু জুলুম-নির্যাতন যত বাড়ছে জনতার প্রতিরোধ আন্দোলন ততই তীব্র হতে তীব্রতর হচ্ছে।

পল্লবী থানা:

২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে শনিবার সকাল আটটায় রাজধানীর পল্লবীর কালশী রোডে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী পল্লবী থানা।

এসময় অবরোধকারীরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা রাইসুল হক, নাজমূল হাসান, রইসুল ইসলাম পবন, শাহিন শিকদার, ঈমান আলী ও ইসমাইল হোসেন প্রমূখ।

মোহাম্মদপুর থানা:

২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে শনিবার সকাল আটটায় রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী।

এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা শফিউর রহমান, এ্যাডভোকেট আজহার মুন্সি, আব্দুল হান্নান ও তাজউদ্দিন আহমেদ প্রমূখ।

হাজারীবাগ ও ধানমন্ডি থানা:

২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে শনিবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর রায়েরবাজারে মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করেছে ২০দলিয় জোটের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন জামায়াত নেতা আবু জারিফ, বিএনপি নেতা আব্দুল আজিজ, এ্যাডভোকেট আবু সাকিব, সোহেল মাহমুদ, মামুনুর রশিদ ও রাজিব আহমেদ প্রমূখ।

রমনা থানা:

২০ দলের ডাকা দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে শনিবার সকাল পৌনে আটটায় রাজধানীর মগবাজারে মিছিল ও রেলপথ অবরোধ করেছে জামায়াতে ইসলামী রমনা থানা।

রমনা থানা নায়েবে আমীর মাওলানা  হাবিবুর রহমান ও থানা সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্ব এতে আরো উপস্থিত ছিলেন ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, আঃ কাইউয়ুম, শিবির নেতা সাইয়্যেদ জুবায়ের ও মুরাদ হোসেন প্রমূখ।

এসএইচ