জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং তার স্ত্রী ডা. হাবিবা চৌধুরী সুইটকে সৌদি আরব যেতে বাধা দিয়েছে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

রবিবার দুপুর ১২টার দিকে কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসার জন্য ডা. তাহের স্ত্রীকে নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, "উন্নত চিকিৎসা ও দেশটির সরকারের আমন্ত্রণে সস্ত্রীক সৌদিতে যাচ্ছিলাম। কিন্তু ইমিগ্রেশন পুলিশ আমাদের বিমানবন্দর থেকে ফেরত দিয়েছে।"

 ইআর