জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিকে হাসপাতালে দেখতে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সন্ধ্যায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে আমিনকে দেখতে যেয়ে আধাঘন্টা অবস্থান করেন তিনি।
এ সময় অর্থমন্ত্রী রুহুল আমিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার শয্যাপাশে কিছু সময় কাটান।
গত ২৪ এপ্রিল বুকে ও পেটে তীব্র ব্যথা অনুভূত হওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এবিএম রুহুল আমিন হাওলাদারকে। তিনি হাসপাতালের ৫১৭ নম্বর কক্ষে ডা. ফাওয়াজের তত্ত্বাবধানে রয়েছেন।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]