রাজনৈতিক বিবেচনায় সুরেন্দ্র কুমার সিনহা ৯৯ সালে বিচারপতি হয়েছিলেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কামরুল বলেন, বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ৯৯ সালে রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হয়েছিলেন। 

তিনি বলেন, প্রধান বিচারপতি এখন স্বাধীনতাবিরোধীদের সুরেই কথা বলছেন। যিনি মুক্তিযুদ্ধ লালন করেন ও বিশ্বাস করেন তিনি কীভাবে স্বাধীনতা বিরোধীদের সুরে কথা বলতে পারেন।

এমএনজে