স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটি জনমুখী স্থানীয় সরকার গড়ে তোলার লক্ষে কাজ করছে।
রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে টিআইবি ‘স্থানীয় সরকার খাত: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি মনে করি আইন ও বিধি সংক্রান্ত সীমাবদ্ধতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামোর সীমাবদ্ধতা, কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ ও রাজনীতি বিষয়ে আরো গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনা হওয়া দরকার। এক্ষেত্রে মন্ত্রণালয় আরো বেশি উদ্যোগ গ্রহণ করবে।
তিনি আরো বলেন, নাগরিক সমস্যা সমাধান এর খসড়া নীতিমালা-২০১৪ প্রণয়ন করেছে সরকার এবং তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
[b]ঢাকা,জেইউ, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ//এনএস[/b]