ঢাকা সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রাথীদের পক্ষে পঞ্চম দিনের মতো প্রচারণায় নেমেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার উদ্দেশে বের হন।

 

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন।

 

এছাড়া রয়েছেন নুরে আরা সাফা, শিরীন সুলতানা, সুলতানা আহমেদ, শ্যামা ওবায়েদসহ বেশ কয়েকজন নারী নেত্রী।

 

আজ টানা পঞ্চম দিনের মত নির্বাচনী প্রচারণায় নামলেন খালেদা জিয়া। নির্বাচনী প্রচারণার তৃতীয় ও চতুর্থ দিন সরকার সমর্থকদের হামলার শিকার হয়েছিলেন খালেদা জিয়া।

এমএইচ